সিবিএসই ও আইসিএসই-এর পরীক্ষা বাতিল

cbse ,icse

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দশম ও দ্বাদশ শ্রেণির ১ থেকে ১৫ জুলাইয়ের সমস্ত পরীক্ষা বাতিল বলে ঘোষণা করল সিবিএসই।সূত্রের খবর, কোভিড-১৯ কারণে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই।সুপ্রিম কোর্টকে এ বিষয়টি জানিয়ে দিয়েছে সিবিএসই বোর্ড।তবে কোভিড-১৯ দাপট কমে গেলে পরীক্ষাগুলি নেওয়া যেতে পারে।গত মঙ্গলবার পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল বোর্ডের। আরও ২ দিন বেশি সময় নিয়ে সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সিবিএসই।সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছেন,পরিস্থিতি স্বাভাবিক হলে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়া হবে।আরও জানানো হয়েছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লি সরকারও কোনও পরীক্ষা নিতে পারবে না।অন্যদিকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আইসিএসই বোর্ডের পক্ষ থেকে।তারাও পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।তবে পরে আর নেওয়া হবে না পরীক্ষা।এমনটাই জানিয়েছে, আইসিএই বোর্ড।এ বিষয়ে সুপ্রিম কোর্টকে বিস্তারিত জানিয়েছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *