উত্তরবঙ্গে দুর্গোৎসবের শুভ সূচনা

siliguri and durgapuja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গোৎসবের সূচনা হল শিলিগুড়িতে। শুরু হল ঢাক বাজানো। সূত্রের খবর, করোনা পরিস্থিতির কারণে বুধবার নবান্ন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে দার্জিলিংয়ের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল। স্থানীয় সূত্রের খবর, করোনা আবহে এবার বঙ্গে নববর্ষ ও অক্ষয় তৃতীয়া সহ বিভিন্ন অনুষ্ঠান সেভাবে পালিত হয়নি।
অন্যদিকে বন্ধ ছিল সব রকম ব্যবসা-বাণিজ্য সহ নানা দোকানপাট। এক্ষেত্রে কোথাও কোথাও নিয়ম রক্ষায় করা হয়েছে নববর্ষের পুজো ও অনুষ্ঠান।এবার গণেশ পুজোতেও অনুমতি মেলেনি। তারজন্য তুলনামূলক অনেক ছোট করে হয়েছে গণেশ পুজোও।এই প্রাণের উৎসবে সামিল হবে না বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়, সেটা মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে পুরোপুরি করোনা পরিস্থিতি মেনেই দুর্গাপুজো নিয়ে মেতে উঠতে চাইছে বঙ্গবাসী। তারই তৎপরতা শুরু হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *