বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা স্থগিত

ugc

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হচ্ছে না।অক্টোবর থেকে চালু হতে পারে নতুন শিক্ষাবর্ষ, মত নিশঙ্কের। বিশেষজ্ঞ কমিটির মত অনুযায়ী জানা গিয়েছে, জুলাই মাসের চূড়ান্ত পরীক্ষাগুলি করোনার কারণে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল।বিশ্ব বিদ্যালয়ের আধিকারিক সূত্রে জানা গিয়েছে, আগের পরীক্ষাগুলিতে পড়ুয়াদের ফলের উপর ভিত্তি করে চূড়ান্ত পরীক্ষার নম্বর দিতে হবে।আরও জানা যায়, যে পড়ুয়ারা এই পদ্ধতি মানতে রাজি নয়, সেই সমস্ত পড়ুয়ারা অতিমারীর দাপট কম হলে ইচ্ছা থাকলে চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবেন।অন্যদিকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে যাচ্ছে অক্টোবর থেকে।এবছর জুলাইতে হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা।তবে কোভিড -১৯এর জেরে সমস্ত সূচি ওলোট পালট হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *