বালিগঞ্জ জিআরপি শীর্ষ আধিকারিক করোনা আক্রান্ত

swastha bhawan

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজেস্ব প্রতিনিধি: করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।গোটা বিশ্ব সহ ভারতের বিভিন্ন রাজ্যেও এর প্রভাব।কলকাতাতেও আক্রান্ত বাড়ছে। শুক্রবার রাজ্য স্বাস্থ্য ভবন সূত্রে খবর, করোনা আক্রান্ত হয়েছেন বালিগঞ্জ জিআরপি শীর্ষ আধিকারিক। বেশ কয়েকদিন ধরে ঠান্ডা ও জ্বর নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পাশাপাশি ওই আধিকারিকের লালারস নাইসেডে পাঠানো হয়েছে। রিপোর্ট পজিটিভ এসেছে।জানা গিয়েছে , ওই আধিকারিকের সংস্পর্শে থাকা গাড়ি চালক সহ তিন জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *