রোগ প্রতিরোধে লেবুর গুরুত্ব অনেক বেশি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : “ভিটামিন-সি”-কে আমরা ইমিউনিটি বুস্টার বলে থাকি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ভিটামিনের গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞ-চিকিৎসকরা জানিয়েছেন, সর্দি-কাশি-সহ কাটা-ছেঁড়া বা ইনফেকশন সব ক্ষেত্রেই দারুণ কার্যকরী এই ভিটামিন। বিশেষজ্ঞরা গবেষণায় দেখেছেন, রোগ প্রতিরোধে মহিলাদের সারাদিনে ৭৫ মিলিগ্রাম ভিটামিন-সি-র প্রয়োজন হয়ে থাকে। আবার পুরুষদের লাগে ৯০ মিলিগ্রাম।
ইমিউনিটি বাড়াতে লেবু অতি উপকারী। বিশেষজ্ঞরা বলছেন, ১টি পাতিলেবুতে ভিটামিন-সি-এর পরিমাণ থাকে ৬৩ মিলিগ্রাম। পাতিলেবুর রস অবশ্যই খাওয়া যেতে পারে।
১টি পাতিলেবুর রস এক গ্লাস জলে গুলে, তাতে মধু বা চিনি মিশিয়ে সরবতের মতো খাওয়া যেতে পারে। আবার খাবার পাতেও পাতিলেবুর রস খাওয়া যায়। স্যালাডেও পাতিলেবুর রস ছড়িয়ে নেওয়া যেতে পারে। তবে পাতিলেবুর আচার শরীরের পক্ষে খুব উপকারী নয়। মোসাম্বি ও কমলালেবুও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। আবার শক্তিশালী এবং রোগের সঙ্গে লড়াই করার উপযুক্ত করে তোলে লেবুর রস। এই দুটি ফল গোটা খেলে সবচেয়ে ভাল। নাহলে রস করে খেতেও পারেন। খুব টক না লাগলে চিনি মেশাবেন না। অনেকে আবার রান্নায় কমলালেবুর রস ব্যবহার করেন। এক্ষেত্রে কমলার গুণ নষ্ট হয়। বাজার চলতি ফ্রুট জুস না খেয়ে তাজা ফলের রস খাবেন। এক্ষেত্রে অনেক বেশি উপকার পাবেন, বিশেষজ্ঞরা এমনটাই বলছেন।

