রেমডেসিভিরের ওষুধের দাম ঘোষণা

Remdesivir-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেমডেসিভিরের জেনেরিক ওষুধের দাম ঘোষণা ভারতীয় সংস্থার। সূত্রের খবর, করোনার আবহে চিকিৎসায় রেমডেসিভির ওষুধের জেনেরিক ভার্সান তৈরি করেছে হায়দরাবাদের একটি সংস্থা। ওই বেসরকারি সংস্থা সূত্রের আরও খবর, তাদের তৈরি প্রতি ১০০ মিলিগ্রাম ওষুধের দাম হবে ৫ হাজার ৪০০ টাকা। উল্লেখ্য, হাসপাতালগুলিতে ওষুধ পৌঁছে দেওয়ার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। প্রাথমিক পর্বে ২০ হাজার ডোজ ওষুধ সরবরাহের লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। উল্লেখ্য, অন্য এক সংস্থা ঘোষণা করেছিল, তারা রেমডেসিভিরের জেনেরিক ভার্সান তৈরি করেছে, তার দাম ৫ হাজার টাকার নিচে থাকবে। জানা গিয়েছে, রেমডেসিভির ওষুধটির মূল উৎপাদনকারী সংস্থা হল আমেরিকার জিলিড সায়েন্সেস। দুটি ভারতীয় সংস্থার সঙ্গে তাদের লাইসেন্সিং চুক্তি হয়েছিল। দুই ভারতীয় সংস্থার তৈরি ওষুধকে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। সঙ্কটজনক করোনা আক্রান্তদের এই ওষুধ দেওয়া যাবে বলেও চিকিৎসক মহল থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *