আমেরিকায় ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা

kamala harris

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচন হওয়ার কথা। আর এই নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নাম ঘোষিত হল ভারতীয় বংশোদ্ভূত কমলা দেবী হ্যারিসের। জানা গিয়েছে, ক্যালিফর্নিয়ার সেনেটর কমলা হ্যারিসের নাম ঘোষণা করলেন প্রেসিডেন্ট পদের দৌড়ে থাকা ডেমোক্র্যাটিক প্রার্থী জো বিডেন।

সূত্রের খবর, মঙ্গলবার ট্যুইটের মাধ্যমে এই ঘোষণা করেন বিডেন। করোনা পরিস্থিতিতে আগামী সপ্তাহ থেকে ভার্চুয়ালি দলের জাতীয় কনভেনশন শুরু করতে চলেছেন বিডেন। পাশাপাশি সেখানেই জো বিডেনের নাম সরকারিভাবে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষিত হবে বলে খবর।

টুইটারে গতকাল কমলা হ্যারিসের নাম ঘোষণা করতে গিয়ে বিডেন লিখেছেন, আমি সম্মানের সঙ্গে কমলা হ্যারিসকে আমার নির্বাচনী সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। তিনি একজন লড়াকু মহিলা এবং দেশের অন্যতম সেরা জন-প্রতিনিধি। দেশকে সঠিক রাস্তায় ফেরাতে হ্যারিস তাঁর যোগ্যতম সঙ্গী হয়ে উঠবেন বলেও লিখেছেন বিডেন। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, ভারতীয়-মার্কিন ও আফ্রো-মার্কিন সম্প্রদায়ের মন জিততেই হ্যারিসকে নির্বাচিত করেছেন বিডেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *