IIT BombayEducation Others 

গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং-২০২১ -এর দরখাস্ত নিচ্ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট (মাস্টার্স এবং ডক্টরাল) কোর্সে ভর্তির জন্য “গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং-২০২১” (গেট) -এর দরখাস্ত নিচ্ছে। এই পরীক্ষার আয়োজন করছে বম্বের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি। পরীক্ষার জন্য যে কোনও একটি বা (নীচে বলা কম্বিনেশন অনুযায়ী) দুটি বিষয় নির্বাচন করতে পারবেন। যে কোনও ভারতীয় নাগরিক নীচের মতো যোগ্যতা থাকলে এই পরীক্ষায় বসতে পারেন। পরীক্ষায় সফল হলে ফল প্রকাশের দিন থেকে ৩ বছর পর্যন্ত এই স্কোরকার্ড বৈধ থাকবে।

ফার্স্ট (প্রাইমারি) পেপার ও সেকেন্ড পেপারের কম্বিনেশনগুলি হল যথাক্রমে: AE ও XE, AG ও ES, AR ও CE, BM ও BT / XL, BT ও BM / XL, CE ও AR / ES, CH ও CY / PE / XE, CS ও MA, CY ও CH / XL, EC ও IN / PH, EE ও IN, ES ও AG / CE, EY ও XL, GG ও MN / PE / PH, IN ও EC / EE/PH, MA ও CS / PH / ST, ME ও XE, MN ও GG / XE, MT ও PH / XE, PE ও CH / GG / XE, PH ও EC / GG / IN / MA / MT / ST, PI ও XE, ST ও MA / PH, TF ও XE, XE ও AE / CH / ME / MN / MT / PE / PI / TF, XH – কোনও কম্বিনেশন নেই এবং XL ও BM / BT / CY। দুটি পেপার তবেই চূড়ান্তভাবে বরাদ্দ করা হবে যদি প্রয়োজনীয় পরিকাঠামো এবং তারিখ পাওয়া যায়।

শিক্ষাগত যোগ্যতা হতে হবে (১) (উচ্চমাধ্যমিকের পর ৪ বছরের অথবা বিএসসি পাশের পর ৩ বছরের) ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির ব্যাচেলর ডিগ্রিধারী অথবা ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির ডিপ্লোমাধারী অথবা (২) আর্কিটেকচারের ৫ বছরের অথবা ন্যাভাল আর্কিটেকচারের ৪ বছরের ব্যাচেলর ডিগ্রিধারী অথবা (৩) ৪ বছরের সায়েন্সের ব্যাচেলর (বিএস) ডিগ্রিধারী অথবা (৪) সায়েন্স/ ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন -এর যে কোনও একটি ব্রাঞ্চের মাস্টার ডিগ্রিধারী অথবা (৫) ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির ৪ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার (পোস্ট বিএসসি) ডিগ্রিধারী অথবা ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির ৫ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রিধারী অথবা (৭) ৫ বছরের ইন্টিগ্রেটেড এমএসসি বা ৫ বছরের ইন্টিগ্রেটেড বিএসসি/ এমএসসি ডিগ্রিধারী। ওপরে বলা শিক্ষাগত যোগ্যতার ফাইনাল ইয়ারে পড়ছেন এমন প্রার্থীরাও আবেদনের যোগ্য। অন্যদিকে ইউপিএসসি/ এআইসিটিই স্বীকৃত প্রফেশনাল সোসাইটি আয়োজিত বি ই/ বি টেক ডিগ্রিধারী প্রার্থীরাও যোগ্য। যাঁরা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের অ্যাসোসিয়েট মেম্বারশপ “এ” সেকশনে পাশ করেছেন, তাঁরাও যোগ্য।
এছাড়া যেসব প্রার্থীরা বর্তমানে আন্ডার গ্র্যজুয়েট ডিগ্রি প্রোগ্রামের ৩য় বর্ষ বা তার ওপরের বর্ষে পড়ছেন কিংবা যাঁরা ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ আর্কিটেকচার/ সায়েন্স/ কমার্স/ আর্টসের সরকার স্বীকৃত ডিগ্রি প্রোগ্রাম সম্পূর্ণ করেছেন তাঁরাও আবেদনের যোগ্য। বয়সেরও কোনও বাধ্যবাধকতা নেই।

পরীক্ষা হবে ২৭টি বিষয়ে। এগুলি হল — অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং (কোড AE), অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং (কোড AG), আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং (কোড AR), বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড BM), বায়োটেকনোলজি (কোড BT), সিভিল ইঞ্জিনিয়ারিং (কোড CE), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড CH), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি (কোড CS), প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (কোড PI), কেমিস্ট্রি (কোড CY), স্ট্যাটিস্টিক্স (কোড ST), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (কোড EC), টেক্সটাইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাইবার সায়েন্স (কোড TF), ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং (কোড IN), ম্যাথমেটিক্স (কোড MA), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড ME), মাইনিং ইঞ্জিনিয়ারিং (কোড MN), মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড MT), পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং (কোড PE), ফিজিক্স (কোড PH), ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড EE), এনভায়রণমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (কোড ES), ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস (কোড XE), জিওলজি অ্যান্ড জিওফিজিক্স (কোড GG), হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (কোড XH), ইকোলজি অ্যান্ড ইভলিউশন (কোড EY) এবং লাইফ সায়েন্সেস (কোড XL)।

গেট স্কোরের জন্য প্রার্থিবাছাই হবে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং-২০২১ (গেট) -এর মাধ্যমে। কম্পিউটার বেসড এই পরীক্ষায় সফল হলে পাবেন বৈধ স্কোর কার্ড। এই স্কোর কার্ড বৈধ থাকবে ফল প্রকাশের থেকে ৩ বছর পর্যন্ত। গেট-২০২১ -এর সব বিষয়ের সিলেবাসেই পরিবর্তন হয়েছে। GOAPS Portal থেকে গেট-২০২১ স্কোরকার্ড বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন ২৬-৩-২০২১ থেকে ৩১-৫-২০২১ তারিখের মধ্যে। ভাল হয় এসময়ে স্কোরকার্ডের একটি সফট কপি নিজের কাছে রাখলে। কারণ ৩১-৫-২০২১ তারিখের পর থেকে ৩১-১২-২০২১ -এর মধ্যে পর্যন্ত স্কোরকার্ড ডাউনলোড করলে দিতে হবে ৫০০ টাকা। গেট-২০২১ সফল কোনও প্রার্থীকেই ১ জানুয়ারি ২০২২ থেকে আর স্কোরকার্ড দেওয়া হবে না। COVID-19 -এর কারণে গেট-২০২১ পরীক্ষার পরিবর্তন হতে পারে।

পরীক্ষা হবে অনলাইনে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৫ থেকে ৭ এবং ১২ থেকে ১৪ তারিখ। প্রার্থীরা কেবল on-screen virtual calculator-ই ব্যবহার করতে পারবেন। কম্পিউটার বেসড এই পরীক্ষার কিছু পেপারের পরীক্ষা মাল্টিপল সেশনে হতে পারে। এমনভাবে ব্যবস্থা হবে যাতে কোনও একটি পেপারের পরীক্ষা কোনও একজন প্রার্থী একটি সেশনে দিতে পারেন। এ ব্যাপারে সঠিক তথ্য দেওয়া হবে নীচে বলা ওয়েবসাইটে। ফোরনুন সেশনের সম্ভাব্য সময় সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং আফটারনুন সেশনের সম্ভাব্য সময় দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা। পরীক্ষা শুরুর ৪০ মিনিট আগে প্রার্থীকে তারজন্য নির্দিষ্ট আসন খুঁজে নিতে হবে। পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে প্রার্থীরা লগইন করতে পারবেন। পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নীচে বলা ওয়েবসাইটে।

১০০ নম্বরের কম্পিউটার বেসড এই পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাপ্টিটিউড (১৫ নম্বর), ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স (১৩ নম্বর) এবং প্রার্থীর নির্বাচিত বিষয়ের মোট ৬৫টি প্রশ্ন। যারমধ্যে জেনারেল অ্যাপ্টিটিউডের ১০টি এবং প্রার্থীর নির্বাচিত বিষয়ের ৫৫টি। তবে AR, CY, EY, GG, MA, PH, XH and XL পেপারের ক্ষেত্রে নম্বরের বিভাজন এইরকম – জেনারেল অ্যাপ্টিটিউড ১৫ এবং প্রার্থীর নির্বাচিত বিষয় ৮৫। সব প্রশ্নই হবে ১ নম্বর এবং ২ নম্বরের। উত্তরের জন্য সময় পাবেন ৩ ঘণ্টা। প্রশ্নপত্র হবে মাল্টিপল চয়েজ ও মাল্টিপল সিলেক্ট এবং/ অথবা নিউমেরিক্যাল অ্যানসার টাইপের।

পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নীচে বলা ওয়েবসাইটে। অতিরিক্ত ফি প্রদান করে ক্যাটেগরি, পেপার ও পরীক্ষার শহর পরিবর্তনের শেষ তারিখ ১৩ নভেম্বর। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আগামী বছরের ৮ জানুয়ারি থেকে। অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে গেট-২০২১ -এর ফল প্রকাশিত হবে ২২-০৩-২০২১। ডাকযোগ বা ই-মেল মারফৎ কোনও অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। পরীক্ষা হলে যাওয়ার সময় সঙ্গে নেবেন ডাউনলোড ও প্রিন্ট করা বৈধ অ্যাডমিট কার্ড এবং অনলাইন আবেদন করার সময় উল্লিখিত কোনও বৈধ সচিত্র পরিচয়পত্র।

আবেদনের ফি বাবদ দিতে হবে ১,৫০০ (তফশিলি, মহিলা, শারীরিক প্রতিবন্ধী হলে ৭৫০) টাকা। অন্যদিকে বর্ধিত সময়ের মধ্যে ফি জমা দিলে দিতে হবে ২,০০০ (তফশিলি, মহিলা, শারীরিক প্রতিবন্ধী হলে ১,২৫০) টাকা। ফি জমা দেবেন অনলাইনে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। ফি দেওয়ার ক্ষেত্রে কোনও চার্জ লাগলে তা প্রার্থীকেই বহন করতে হবে। এবার চূড়ান্ত সাবমিশন করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, পরে কাজে লাগবে।

আবেদন করবেন অনলাইনে http://gate.iitb.ac.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৪ থেকে ৩০ সেপ্টম্বরের মধ্যে। তবে বর্ধিত সময়ের মধ্যে আবেদনপত্র সাবমিট করতে পারবেন ৭ অক্টোবর পর্যন্ত। এরজন্য প্রার্থীর বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই-সহ যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন, দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রশন করতে হবে। রেজিস্ট্রশন হয়ে গেলে পাবেন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। এরপর পরীক্ষা কেন্দ্রের নাম, পরীক্ষার সাবজেক্ট, ছবি ও সই আপলোড ইত্যাদি-সহ যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র “সেভ” করবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অন্যান্য তথ্যের জন্য ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment