ফি মকুবের দাবিতে সুধীর মেমোরিয়াল স্কুলের সামনে অভিভাবক বিক্ষোভ

Snapshot_0

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে শুধুমাত্র টিউশন ফি ছাড়া অন্য সব ফি মকুবের দাবিতে আজ সুধীর মেমোরিয়াল স্কুলের সামনে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। মধ্যমগ্রামে অবস্থিত ইংলিশ মাধ্যম এই বিদ্যালয়ের অভিভাবকদের দাবি, বর্তমান সময়ে বিবেচনা করে এই সিদ্ধান্ত নিক স্কুল কর্তৃপক্ষ।সেই মোতাবেক আজ মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষের কাছে স্বারকলিপি জমা দেন অভিভাবকরা।

ফের মধ্যমগ্রাম সুধীর মেমোরিয়াল স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। তাঁদের দাবি,এই সময়কালে স্কুলের ফি নিয়েছে একাধিক অভিভাবকদের মধ্যে।স্কুল কর্তৃপক্ষ স্কুলই সমস্যা তৈরি হয়ে ফি- তে কোনও রকম ছাড় দিতে রাজি নয়,অন্যদিকে অভিভাবকদের দাবি,স্কুলে টিউশন ফি নেওয়া হোক, তবে লাইব্রেরি ফি,ল্যাব ফি সহ একাধিক ফি উল্লেখ করা রয়েছে যার এই মুহুর্তে কোন কার্যকারিতা নেই।

স্কুলের সামনেই হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিভাবকরা বিক্ষোভ কর্মসূচি করে পরবর্তীতে তাঁরা মধ্যমগ্রাম পৌরসভায় ডেপুটেশন জমা দেন তাঁদের দাবি উল্লেখ করে। তবে বিধায়ক রথীন ঘোষ কে না পেয়ে পৌর স্বাস্থ্য প্রতিনিধি নিমাই ঘোষ-এর কাছে জমা দেন তাঁদের স্মারকলিপি। যা বিধায়কের কাছে পৌছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *