ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (আইএনসি)-এর অ্যাপ্রভাল থাকা সত্বেও এরাজ্যে বঞ্চিত বেশকিছু নার্সিং স্টাফ

Nursing Stuff

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (আইএনসি)-এর অ্যাপ্রভাল থাকা সত্ত্বেও, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, রেজিট্রেশন দিচ্ছে না বলে এমনই অভিযোগ ভিনরাজ্য থেকে আসা নার্সিং স্টাফেদের। উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীর দফতরে দফতরে যাওয়ার পরও অসহযোগিতার অভিযোগ। এমনকি নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ জানানো হয়েছিল। তাঁদের অভিযোগ,পশ্চিমবঙ্গের বাসিন্দা নার্সিং স্টাফ তাঁরা ভিনরাজ্য থেকে নার্সিং পড়ে এরাজ্যে ফিরেছে, কিন্তু এ রাজ্যের নার্সিং কাউন্সিল তাঁদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে না। তাঁদের কাছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল-এর অ্যাপ্রভাল থাকা সত্বেও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল তাঁদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছেনা।

এর আগে বহু নার্সিং করে আসা ভিন রাজ্যের বাসিন্দা যারা অবাঙ্গালী, বাংলা ভাষা বলতে বা লিখতে পারে না এমন ছাত্র-ছাত্রীদের এ রাজ্যের নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন দিয়েছে। তাঁরা বিভিন্ন জায়গায় চাকরিও করছে। অথচ এ রাজ্যের বাসিন্দা বহু ছাত্র-ছাত্রী। তাঁদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে না এমনই অভিযোগ। ৩ বছর ধরে তাঁরা বিভিন্ন দপ্তরে ঘুরছে। উচ্চপদস্থ আধিকারীক থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীর দপ্তরে দপ্তরে ঘুরেও অসহযোগিতার অভিযোগ। এমনকি তারা নবান্নে মুখ্যমন্ত্রী দপ্তরেও দেখা করেছিলেন এবং অভিযোগ জানিয়েছিলেন, এরপরেও কোন সাহায্য পায়নি বলে তাঁদের দাবি। আগে একাধিকবার স্বাস্থ ভবনে এসেছিল নার্সিং স্টাফেরা কিন্তু বারবার তাঁদেরকে ফিরিয়ে দেয়া হয়। এরপর আজ আবারও স্বাস্থ্য ভবনে আসলে একই কথা বলে তাঁদেরকে আবারও ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *