৩৬ অপারেটর (এইচএমভি) নিচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অপারেটর (এইচএমভি) পদে ৩৬ জনকে নিচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড। নিয়োগ হবে ওয়ার্কপার্সন ক্যাটেগরিতে, অসম ও অরুণাচল প্রদেশের বিভিন্ন জেলার প্রোডাকশন ও এক্সপ্লোরেশন এরিয়া থেকে।
অপারেটর-ওয়ান (এইচএমভি), গ্রেড সেভেন (পোস্ট কোড ওএইচভি ১২০২০): শূন্যপদ ৩৬টি (অসং ১৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৪, ওবিসি ৯, আর্থিকভাবে দুর্বল ৩)। ১০+২ সিস্টেমে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা অসম বা অরুণাচল প্রদেশ সরকারের ইস্যু করা ভারি গাড়ি চালানোর অন্তত ৪ বছরের পুরনো পেশাদারি লাইসেন্স থাকলে এবং ক্রেন, ট্রেইলার ইত্যাদির মতো ভারি গাড়ি চালানোয় অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মাইনে ১৬,০০০ – ৩৪,০০০ টাকা। সঙ্গে কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং ভারি গাড়ি চালানোর পরীক্ষার মাধ্যমে। প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে। ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গোয়েজ এবং জেনারেল নলেজ/ অ্যাওয়্যারনেসের ২০ শতাংশ প্রশ্ন, রিজনিং, অ্যারিথমেটিক/ নিউমেরিক্যাল এবং মেন্টাল এবিলিটির ২০ শতাংশ প্রশ্ন এবং ৬০ শতাংশ টেকনিক্যাল নলেজের প্রশ্ন। মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে ইংরেজি ও অসমীয়া ভাষায়। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। পরীক্ষায় সফল হতে অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে। নিয়োগের আগে হবে ডাক্তারি পরীক্ষা।
প্রার্থীদের দাখিল করতে হবে — এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড/ জিলা সৈনিক ওয়েলফেয়ার অফিস রেজিস্ট্রেশন কার্ড, দশম শ্রেণির অ্যাডমিট কার্ড/ পাস সার্টিফিকেট/ মার্কশিট, (প্রযোজ্য হলে) কাস্ট সার্টিফিকেট, এনএলসি সার্টিফিকেট, (ইডব্লুএস হলে) ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট, (প্রাক্তন সমরকর্মী হলে) বৈধ ডিসচার্জ সার্টিফিকেট/ সার্ভিস অ্যান্ড রিলিজ সার্টিফিকেট, (ডব্লুসিএল হলে) ফটো পাস, (সরকারি/ আধা সরকারি/ পিএসইউ -তে কর্মরত হলে) নো অবজেকশন সার্টিফিকেট, অন্তত ৪ বছরের পুরনো ভারি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
দরখাস্ত অনলাইন রেজিস্ট্রশন করবেন ১৮ সেপ্টেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি ডাউনলাড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

