বায়ুশক্তি বৃদ্ধির লক্ষ্যে ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারত-চিন সীমান্ত উত্তেজনার নিরিখে, বায়ুশক্তি বৃদ্ধির লক্ষ্য ভারতের। সামরিক শক্তিতে চিনের মোকাবিলা করার জন্য এবার ইজরায়েলের কাছ থেকে ফ্যালকন এয়ার বর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত গ্রহণ করল ভারত। সূত্রের খবর, প্রায় ১০০ কোটি মার্কিন ডলার খরচ করে ইজরায়েলের থেকে এই অত্যাধুনিক ফ্যালকন বিমান কেনার প্রস্তুতি চলছে। দীর্ঘদিন ধরে এই চুক্তি নিয়ে কথাও হয়েছে। তবে ব্যয় বেশি হওয়ায় তা চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্তিতির কথা ভেবে শেষপর্যন্ত চুক্তির পক্ষে মত দিল নয়াদিল্লি।

