Comon Low StudentsEducation Others 

কমন ল এলিজিবিলিটি টেস্ট পিছল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এ বছরের ‘ক্ল্যাট’ বা কমন ল এলিজিবিলিটি টেস্ট পিছল। জাতীয় আইন বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্ত গ্রহণ করেছে, আগামী ২৮ সেপ্টেম্বর ওই পরীক্ষা নেওয়া হবে। সূত্রের খবর, প্রাথমিকভাবে ঠিক করা হয় পরীক্ষা নেওয়া হবে ৭ সেপ্টেম্বর। সিএলএটি ২০২০ সালের আহ্বায়ক বলরাজ চৌহান সূত্রে জানা যায়, ইউজি ও পিজি প্রার্থীদের জন্য সিএলএটি পরীক্ষা ৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত হবে।

Related posts

Leave a Comment