টিকা দেওয়ার নতুন যন্ত্র তৈরি খড়্গপুর আইআইটি-র

Painless Transdermal Drug Delivery and Vaccination Device

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ব্যথা ছাড়া টিকা দেওয়ার উপায়ে এক নতুন যন্ত্র আবিষ্কার করল খড়্গপুর আইআইটি। ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিকাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকদের বানানো ওই যন্ত্রটির নাম দিয়েছেন তাঁরা ‘ পেইনলেস ট্রান্সডারমাল ড্রাগ ডেলিভারি অ্যান্ড ভ্যাকসিনেশন ডিভাইস’। সূত্রের খবর, প্রায় ৭ বছর গবেষণায় একটি মাইক্রোনিডল ও মাইক্রোপাম্প আবিষ্কার করে এই যন্ত্রটি তৈরি করা হয় বলে দাবি। এবিষয়ে অধ্যাপক তরুণকান্তি ভট্টাচার্য জানিয়েছেন, ইনস্যুলিন বা শিশুদের টিকা নেওয়ার যন্ত্রণাদায়ক পদ্ধতি আমাকে কষ্ট দিত। মশার রক্ত সংগ্রহের ভাবনাকে কাজে লাগিয়ে মাইক্রো ইলেট্রনিক্স পদ্ধতিতে এই যন্ত্র তৈরি করা হয়। এই মুহূর্তে করোনার ভ্যাকসিন বেরোলে যন্ত্রটির উপযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *