Vikas Bhawan IncidentOthers 

বিকাশ ভবনে ডেপুটেশন বিপ্লবী ছাত্র ফ্রন্ট সংগঠনের

বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিকাশ ভবনে শিক্ষা মন্ত্রীর দপ্তরের সামনে ডেপুটেশনে বিপ্লবী ছাত্র ফ্রন্ট সংগঠনের সদস্যরা। এক্ষেত্রে তাঁদের মূল দাবি, করোনা অতিমারি পরিস্থিতিতে এনইইটি জেইই-র মূল পরীক্ষায় শ্রমজীবী, নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছাত্রদের শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা চলবে না।

তাঁরা আরও দাবি জানিয়েছেন, প্রতিটি জেলায় কমপক্ষে দুটি করে পরীক্ষা কেন্দ্র করতে হবে। পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য বিনামূল্যে পরিবহন ব্যবস্থা করতে হবে। পরীক্ষাকেন্দ্রে নিৰ্দিষ্ট শারীরিক দূরত্ব বিধি মেনে পরীক্ষা নিতে হবে। ছাত্র-ছাত্রীরা যাতে তাঁদের নিজস্ব জেলায় পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবিগুলি যদি মেনে নেওয়া হয় তাহলেই তাঁরা এই পরীক্ষার পক্ষে। তবে এই দাবিদাওয়াগুলো না মেনে পরীক্ষা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ওই ছাত্রসংগঠন।

Related posts

Leave a Comment