পশ্চিমবঙ্গের ৩ সরকারি ইনস্টিটিউটে ফার্মাসির ডিপ্লােমা কোর্সে ভর্তি নিচ্ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনস্থ কল্যাণী, বাঁকুড়া এবং জলপাইগুড়ির সরকারি ইনস্টিটিউটে ফার্মাসির ২ বছরের (সেশন ২০২০-২০২২) ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে।
জলপাইগুড়ি ক্যাম্পাসে আসন: ৬০টি (অসং ২৯, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৩, ওবিসি-এ ৬, ওবিসি-বি ৪, শারীরিক প্রতিবন্ধী ৩ (অসং-প্রতিবন্ধী ২, তঃজাঃ প্রতিবন্ধী ১) এবং জিটিএ মনোনীত ৪)। কল্যাণী ক্যাম্পাসে আসন: ৬০টি (অসং ৩১, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৪, ওবিসি-এ ৬, ওবিসি-বি ৪, শারীরিক প্রতিবন্ধী ৩ (অসং-প্রতিবন্ধী ২, তঃজাঃ প্রতিবন্ধী ১))। বাঁকুড়া ক্যাম্পাসে আসন: (অসং ৩১, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৪, ওবিসি-এ ৬, ওবিসি-বি ৪, শারীরিক প্রতিবন্ধী ৩ (অসং-প্রতিবন্ধী ২, তঃজাঃ প্রতিবন্ধী ১))।
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স/ বায়োলজি নিয়ে বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ/ ফার্মাসি কাউন্সল অব ইন্ডিয়া স্বীকৃত সমতুল পরীক্ষায় পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ভোকেশনাল/ দূরশিক্ষায় উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ করে থাকলে আবেদন করা যাবে না। ১-৬-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৭ থেকে ৩০ (তফশিলি হলে ৩৫) বছরের মধ্যে। অন্যদিকে, প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং ১-৬-২০২০ তারিখের হিসেবে টানা ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের বসবাস করে থাকতে হবে অথবা প্রার্থীর পিতামাতাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
প্রার্থিবাছাই হবে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স/ বায়োলজি নিয়ে জেনারেল স্ট্রিমে উচ্চমাধ্যমিক (যেটিতে নম্বর বেশি হবে)/ ফার্মাসি কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত সমতুল পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে।
পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী তফশিলি জাতি/ উপজাতি এবং ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। সেন্ট্রাল মেডিক্যাল বাের্ড – এসএসকেএম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা- ৭০০০২০ – শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের প্রমাণপত্র যাচাই করে অনুমোদন দিলে তবেই ভর্তি হবে। এই প্রক্রিয়া চলবে ১ থেকে ৯ সেপ্টেম্বর। সব প্রার্থীদেরই প্রমাণপত্র ইত্যাদি যাচাইয়ের সময় নির্ধারিত তারিখ ও ঠিকানায় নিজেকে উপস্থিত হতে হবে।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার প্রার্থীদের ভেরিফিকেশন হবে ২৪, ২৫, ২৮ এবং ২৯ সেপ্টেম্বর, বেলা ১১ থেকে বিকেল ৪টে পর্যন্ত – এই ঠিকানায়: Institute of Pharmacy, Jalpaiguri, Post Office: Jalpaiguri, District: Jalpaiguri, Pin: 735101 (Near Jalpaiguri Sadar Hospital). Phone: 03561-230057 / 03561-221884.
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলার প্রার্থীদের ভেরিফিকেশন হবে ২৪, ২৫, ২৮ এবং ২৯ সেপ্টেম্বর, বেলা ১১ থেকে বিকেল ৪টে পর্যন্ত – এই ঠিকানায়: Institute of Pharmacy, Bankura, Dist.: Bankura, Pin: 722102. Phone: 03242-254879.
উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলি জেলার প্রার্থীদের ভেরিফিকেশন হবে ২৪, ২৫, ২৮ এবং ২৯ সেপ্টেম্বর, বেলা ১১ থেকে বিকেল ৪টে পর্যন্ত – এই ঠিকানায়: Institute of Pharmacy, Kalyani, P.O.: Kalyani, Dist.: Nadia, Pin: 741235. Phone: 62905 88391.
হাওড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার প্রার্থীদের ভেরিফিকেশন হবে ২৪, ২৫, ২৮ এবং ২৯ সেপ্টেম্বর, বেলা ১১ থেকে বিকেল ৪টে পর্যন্ত – এই ঠিকানায়: Swasthya Bhawan, Sector – V, Salt Lake, Kolkata- 700 091. Phone: 033-2333 0339.
ভেরিফকেশনের সময় যাবতীয় প্রামাণপত্রের মূলগুলি এবং রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন এবং অন্যান্য আপলোড করা প্রমাণপত্রের প্রিন্টআউট সঙ্গে নিয়ে যেতে হবে। অনলাইন দরখাস্তের প্রিন্ট আউট এবং যাবতীয় প্রমাণপত্রের মূল ও সেসবের ১ সেট জেরক্স ১৪ থেকে ১৬ অক্টোবর, বিকেল ৪টের মধ্যে সংশ্লিষ্ট কলেজে অ্যাডমিশনের সময় দাখিল করতে হবে। ঠিক কি কি মূল প্রমাণপত্র ও সেসবের জেরক্স ইত্যাদি সঙ্গে রাখতে হবে তার আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফ থেকে।
ফিজিক্যাল ভেরিফিকেশনের পর যোগ্য প্রার্থীদের মেধাতালিকা প্রকাশিত হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের www.wbhealth.gov.in ওয়েবসাইটে, ৮ অক্টােবর। মেধাতালিকাভুক্ত প্রার্থীদের অনলাইনে কলেজ পছন্দের (বাঁকুড়া/ জলপাইগুড়ি/ কল্যাণী) বিষয়টি চলবে ৯ থেকে ১১ অক্টোবর, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। এর ফল জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে ১৩ অক্টােবর। এরপর ওই প্রার্থীদের যে কলেজ বরাদ্দ করা হয়েছে সেই কলেজের অফিসে উপস্থিত হয়ে অ্যাডমিশন ফি (সব মিলিয়ে ৩,৮০০ টাকা) জমা করতে হবে ১৪ থেকে ১৬ অক্টোবর, বিকেল ৪টের মধ্যে। ১ বছরের জন্য – অ্যাডিমশন ফি ৫০০ টাকা, টিউশন ফি ১২০০ টাকা, সেশন ফি ১০০ টাকা, রেজিস্ট্রেশন ৬০০ টাকা, কশন
২ বছরের পড়ার খরচ প্রার্থীদেরই দিতে হবে। কোনও স্কলারশিপের ব্যবস্থা নেই। হস্টেলের সুবিধ পেতে পারেন সীমিত সংখ্যক পুরুষ প্রার্থী।
দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে ৫০০ (তফশিলি/ ওবিসি/ শারীরিক প্রতিবন্ধী হলে ২০০) টাকা। ফি দেবেন ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে “The West Bengal State Health & Family Welfare Samiti”-র অনুকূলে কিংবা United Bank of India-র সল্ট লেক – সেক্টর-ফাইভ শাখার 1432010100410 অ্যাকাউন্ট নম্বরে। ব্যাঙ্কের- আইএফএসসি কোড UTBIOSLVA51 এমআইএসসি: 700027238.
দরখাস্ত করবেন অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১০ সেপ্টেম্বর বিকেল ৪টের মধ্যে। একটিমাত্র দরখাস্ত করবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

