ronaldoOthers Sports 

দেশের সর্বকালীন সেরা হলেন সিআর সেভেন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রোনাল্ডো একাই একশো। জাতীয় দলের জার্সিতে বিশ্ব ফুটবলে নজির গড়লেন রোনাল্ডো। প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে এই তকমা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ ইউইএফএ নেসশন লিগে সুইডেনের বিরুদ্ধে ম্যাচে দেশের জার্সি গায়ে শততম গোল করলেন। গোটা বিশ্বে দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবলার হিসেবে এই কৃতিত্ব অর্জন .করলেন সিআর সেভেন ৷ এর আগে এই সাফল্য ছিল ইরানের আলি দায়েইয়ের ৷ ইরানের হয়ে ১০৯টি আন্তর্জাতিক গোল করেন। ১৬৫ টি ম্যাচে এই নজির গড়েছিলেন এই ফুটবলার। ৩৫ বছর বয়সী জুভেন্তাস ফরোয়ার্ড রোনাল্ডো গত বছর নভেম্বর মাসে লুক্সেমবার্গের বিরুদ্ধে নিজের ৯৯ তম গোলটি করেন। একটি অনবদ্য গোল করে এই সাফল্য পেলেন পর্তুগিজ তারকা ৷ উল্লেখ্য, ৫ বছরের ব্যালন ডি অর জয়ীও হন রোনাল্ডো।

জানা গিয়েছে, রোনাল্ডো পর্তুগালের হয়ে গোলের মধ্যে ১৭ টি এসেছে প্রীতি ম্যাচ থেকে। লিথুয়ানিয়ার বিরুদ্ধে তাঁর গোল সংখ্যা ৭, সুইডেনের বিরুদ্ধে ৬ ও অ্যান্ডোরার বিরুদ্ধে ৫ টি গোল ৷ আর্মেনিয়া, লাতভিয়া, লুক্সেমবার্গের বিরুদ্ধেও তাঁর ৫ টি গোল রয়েছে ৷ আবার দেশের জার্সিতে রোনাল্ডোর ৬ টি হ্যাটট্রিক রয়েছে ৷ অন্যদিকে জাতীয় দলের জার্সিতে তাঁর গোলের সংখ্যা ৭টি। উয়েফা কাপে গোলের সংখ্যা ৯ টি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে খেলেছেন রোনাল্ডো। পুরুষ ফুটবলার হিসেবে রোনাল্ডো ১০০ গোলের গৌরব অর্জন করলেন। তবে মহিলা ফুটবলার হিসেবে ১৭ জন ১০০ গোলের মাইলস্টোন অতিক্রম করেছেন। কানাডার ক্রিস্টিন সিনক্লেয়ার জাতীয় দলের জার্সিতে গোলের এই রেকর্ড করেছেন। তাঁর গোল সংখ্যা ১৮৬টি। ইউসেবিও এবং পাউলেতাকে পিছনে ফেলে দেশের সর্বকালীন সেরা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Related posts

Leave a Comment