This time the name of the spacecraft is in honor of 'Kalpana'Breaking News Others World 

‘কল্পনা’-র সম্মানে এবার মহাকাশযানের নাম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক নতুন মহাকাশযানের নাম রাখা হল প্রয়াত মহাকাশচারী কল্পনা চাওলার নামানুসারে। সূত্রের খবর, মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ সংস্থা নরথপ গ্রামান এই নাম রেখেছে । তবে মহাকাশযানটির পোশাকি নাম – ‘এনজি-১৪ সিগনাস’ । পরে সেটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হল ‘এস এস কল্পনা চাওলা’ । সংস্থা সূত্রের খবর, যে সব মানুষ মহাকাশ অভিযানে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেছেন তাঁদের নামে প্রতিটি ‘সিগনাস’ যানের নাম রাখাটা আমাদের নিয়ম । ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারী হিসাবে ইতিহাসে নাম লেখা রয়েছে কল্পনার । তাঁকে সম্মান জানাতেই এই প্রয়াস নেওয়া হয় ।

Related posts

Leave a Comment