প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসলেন অধীর চৌধুরি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি হলেন অধীর চৌধুরি। ফের একবার প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসলেন বহরমপুরের এই সাংসদ। সূত্রের খবর, এআইসিসি-র পক্ষ থেকে তাঁকে এই দায়িত্বভার দেওয়া হল। উল্লেখ্য, সৌমেন মিত্রের প্রয়াণের পর এই পদটি খালি হয়েছে। অধীর চৌধুরি এর আগেও প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসেছিলেন। সূত্রের আরও খবর, আগামী ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আবারও অধীরের উপরেই আস্থা রাখলেন সোনিয়া গান্ধি। প্রসঙ্গত, বর্তমানে অধীরবাবু লোকসভায় দলনেতা। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ায় তিনি ওই পদে থাকতে পারবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

