DSP HospitalHealth Others 

৮২ নার্সকে প্রোফিসিয়েন্সি ট্রেনিং দেবে সেইলের দুর্গাপুর ইউনিট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রোফিসিয়েন্সি ট্রেনি নার্স হিসেবে ৮২ জনকে নিচ্ছে স্টিল অথরিটি অব ইন্ডিয়ার দুর্গাপুর স্টিল প্লান্ট (ডিএসপি) ইউনিট। ১৮ মাসের ট্রেনিং হবে এম অ্যান্ড এইচএস ডিপার্টমেন্টের অধীনে ৬০০ শয্যাবিশিষ্ট মাল্টি স্পেশ্যালিটি ডিএসপি হাসপাতালে। ট্রেনিং শুরু হবে প্রার্থিবাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পরে পরেই।

বিএসসি (নার্সিং)/ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরির ডিপ্লােমাধারী ভারতীয়রা আবেদন করতে পারেন। সঙ্গে (প্রযোজ্য হলে) ইন্টার্নশিপ সার্টিফিকেট আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। পাশ করে থাকতে হবে ও রেজিস্টার্ড হতে হবে ২৬ সেপ্টেম্বর, ২০২০-র মধ্যে।

২৬-৯-২০২০তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

ট্রেনিং হবে আইসিইউ/ এনআইসিইউ/ মেডিসিন/ সার্জারি/ প্রসূতি ও স্ত্রীরোগ/ পেডিয়াট্রিক্স/ ক্যাজুয়ালটি/ অর্থোপেডিক্স/ টেস্ট এবং এসবের সাথে যুক্ত অন্যান্য ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিনে।

প্রতিদিন ৮ ঘণ্টার শিফট। সপ্তাহে ১ দিন ছুটি। স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা। এছাড়া নলেজ এনহ্যান্সমেন্ট ভাতা মাসে সর্বাধিক ৭,০২০ টাকা। এটির হিসেব হবে হাজিরার ভিত্তিতে। ২০ দিন বা তার বেশি হাজিরা থাকলে কাজের দিনপ্রতি ২৬০ টাকা। ১৫ থেকে ১৯ দিন হাজিরা থাকলে কাজের দিনপ্রতি ১৩০ টাকা। আর ১৫ দিনের কম হাজিরা থাকলে কিছু পাবেন না। ১৫ দিনের স্পেশ্যাল ছুটি। এরমধ্যে টানা ১০ দিনের বেশি ছুটি নিতে পারবেন

শেয়ার করে থাকতে হবে (যদি থাকার জায়গা পাওয়া যায়)। ট্রেনিং চলাকালীন নিজের জন্য ডিএসপি হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবেন।

প্রার্থিবাছাই হবে বিএসসি (নার্সিং)/ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরির ডিপ্লােমায় পাওয়া নম্বর এবং অনলাইন ইন্টারভিউ (CISCO Webex) -এর মাধ্যমে। ইন্টারভিউয়ের দিনক্ষণ ইত্যাদি জানানো হবে ই-মেলের মাধ্যমে। কাজেই নিয়মিত মেল চেক করতে হবে এবং প্রস্তুত থাকতে হবে ইন্টারভিউয়ের জন্য।

যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র প্রথমবার মূল প্রমাণপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হবে ট্রেনিংয়ে যোগদানের আগে নথিপত্র যাচাইয়ের সময়। ট্রেনিংয়ে যোগদানের সময় কোনও প্রার্থী যদি সার্টিফিকেট অব রেজিস্ট্রেশন হাতে না পেয়ে থাকেন তাহলে তাঁকে তা যোগদানের ৩ মাসের মধ্যে জমা করতে হবে। এবং সেক্ষেত্রে তাঁর প্রভিশনাল এনগেজমেন্ট হবে। ১৮ মাসের ট্রেনিং শেষে সফল প্রার্থীদের এম অ্যান্ড এইচএস ডিপার্মেন্টের পক্ষ থেকে “Certificate of Proficiency” প্রদান করা হবে। তবে প্রভিশনাল এনগেজমেন্ট হয়ে থাকলে এই সার্টিফিকেট পাবেন না।

দরখস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন পিডিএফ এর সাথে। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের নির্দিষ্ট জায়গায় এখনকার তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি সাঁটবেন এবং নির্দিষ্ট জায়গায় সই করবেন। এবার ওই দরখাস্ত এবং জন্ম তারিখের প্রমাণপত্র, কাস্ট বা ক্যাটেগরি সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, এপিক/ ড্রাইিভিং লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, ডিগ্রি/ ডিপ্লোমার সব প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, স্টেট নার্সিং কাউন্সিল রেজস্ট্রেশন সার্টিফিকেট, (প্রযোজ্য হলে) ইন্টার্নশিপ সার্টিফিকেট, ১০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে আন্ডারটেকিং এবং নিজের হাতে লেখা কনটেন্ট -এর স্ক্যান (পিডিএফ ফর্ম্যাটে) ২৬ সেপ্টম্বরের মধ্যে মেল করে পাঠাবেন dspintake@saildsp.co.in আইডিতে। দরখাস্তের বয়ান-সহ আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বিজ্ঞপ্তি নং DSP/PERS-NW/PTN/2020/2090.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment