অনলাইনে গবেষণাপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনলাইনে গবেষণাপত্র জমা নেওয়া শুরু হল। অনলাইনে পিএইচডি-র গবেষণাপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ওই বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সূত্রের খবর, বেশ কয়েকজন গবেষক অনলাইনে থিসিস পেপার পাঠিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অনলাইনে থিসিস জমা নেওয়া শুরু হয়েছে। থিসিস জমা দেওয়ার ৩ মাসের মধ্যে গবেষকরা ডিগ্রিও পেয়ে যাবেন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে আরও জানানো হয়েছে, বেশি স্পেস ও নিরাপত্তার কথা মাথায় রেখে থিসিস পেপার জমা করার জন্য অনলাইনে গুগল ফর্ম তৈরি করা হয়েছে। উল্লেখ করা যায়, অনলাইনে গবেষণাপত্র জমা দেওয়ার প্রক্রিয়া কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় পূর্বেই শুরু করে।

