Armand DuplantisSports 

পোলভোল্টে নতুন রেকর্ড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বুবকার ২৬ বছরের পুরোনো পোলভোল্টের রেকর্ড ভেঙে গেল। রোমে অনুষ্ঠিত ডায়মন্ড মিটে সার্গেই বুবকার এই রেকর্ড পার করলেন সুইডেনের পোলভোল্টার আরমন্ড ডুপ্লানটিস। চলতি বছরেই ইন্ডোর মিটে এই পোলভোল্টার বুবকার রেকর্ড আগেই ভেঙে দিয়েছিলেন। শুক্রবার আউটডোর রেকর্ডও ভাঙলেন। বুবকা রেকর্ড গড়েছিলেন ১৯৯৪ সালে ৬.১৪ মিটার উচ্চতা পাড় করে, সেখানে ডুপ্লানটিস করলেন ৬.১৫ মিটার। করোনা আবহের মধ্যে সৃষ্টি হল নতুন ইতিহাসের। রেকর্ড গড়ে ডুপ্লানটিস বলেন, ‘অবশেষে পেরেছি। প্রতি বছর ডায়মন্ড মিটে আমর লক্ষ্য একটিই, রেকর্ডের কাছাকাছি পৌঁছনো। এ ভাবেই ইনডোর রেকর্ড ভাঙতে পেরেছি। সত্যি,আকাশ যেন এবার আমার কাছে।’ পোলভল্টার বাবার হাত ধরেই আসা অ্যাথলেটিক্সসে, মাও হেপ্টাথলিস্ট। তাই সুইডেনের এই তারকার রক্তে মিশে আছে অ্যাথেলেটিক্সের গন্ধ।

Related posts

Leave a Comment