অর্থনীতির পূর্বাভাসে ভারত নিয়ে স্বস্তির বার্তা রাষ্ট্রসঙ্ঘের

United Nations

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে, এমনই অভিমত রাষ্ট্রসঙ্ঘের। সূত্রের খবর, আশঙ্কা ও উদ্বেগ থাকা সত্ত্বেও অর্থনীতির পূর্বাভাসে ভারত নিয়ে বেশ কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে রাষ্ট্রসঙ্ঘের এই রিপোর্ট। উল্লেখ করা হয়েছে, বর্তমান বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার মাইনাস ৫.৯ শতাংশের কমবেশি হবে। রাষ্ট্রসঙ্ঘ এই তথ্য সামনে এনেছে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা অন্যরকম পূর্বাভাস দিলেও রাষ্ট্রসঙ্ঘ সূত্রে জানানো হয়েছে, একেবারে মুখ থুবড়ে পড়বে না ভারতের জিডিপি। রাষ্ট্রসঙ্ঘের ওই রিপোর্টে বলা হয়েছে, আগামী ২০২১-২২ সালের আর্থিক বছরেই ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তবে আশঙ্কার বার্তা একেবারেই নেই, তা বলা হচ্ছে না। রাষ্ট্রসঙ্ঘের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২০ অনুযায়ী জানানো হয়েছে, বর্তমান আর্থিক বছরের মন্দার কারণে সবথেকে ক্ষতি হবে, তা হল ব্যাপক কর্মহীনতা। কাজ হারিয়ে আয় বন্ধ হয়ে যাবে বহু মানুষের। হঠাৎ করেই বেড়ে যাবে বেকারের সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *