চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃতি কেরলের

shailaja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সংক্রমিত হয় না এমন রোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কৃত হল কেরল। জানা গিয়েছে, সংশ্লিষ্ট বিষয়ের চিকিৎসা ক্ষেত্রে পাওয়া গেল এই বিশেষ স্বীকৃতি। সূত্রের খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)-র ডিরেক্টর জেনারেল আধানোম ঘেব্রেসিয়াস ইউএন ইন্টারজেন্সি টাস্ক ফোর্সের এই পুরস্কারটি কেরলের হাতে যাওয়ার কথাটি ঘোষণা করেছে।

উল্লেখ্য, চিকিৎসা ক্ষেত্রে বহু সাফল্য ও সম্মানের অধিকারী কেরল। এবার যুক্ত হল আরও সম্মান। এবিষয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন, চিকিৎসার জন্য আমাদের রাজ্য প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এবার তার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, কেরল-সহ বিশ্বের আরও সাতটি অঞ্চলকে চিকিৎসার জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।

এদিন স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চিকিৎসা ক্ষেত্রটিকে আমাদের রাজ্য সরকার বরাবরই বিশেষ গুরুত্ব দিয়ে দেখে এসেছে। সাধারণ অসুখের জন্য হেলথ সেন্টার গড়া বা বড়সড় ব্যাধির জন্য হাসপাতাল নির্মাণ, আমাদের কাছে সবই গুরুত্বপূর্ণ।

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, কোভিড অতিমারীতে মৃত্যুর হার কমানোর জন্য আমরা আলাদাভাবে প্রচেষ্টা নিয়েছিলাম। সেই কাজেও আমরা সফলতা অর্জন করতে পেরেছে। বহু মানুষ আক্রান্ত হলেও সিংহভাগ মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরে যেতে পেরেছেন বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *