অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিচারে বর্ষসেরা গুরপ্রীত

Gurpreet Singh Sandhu

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বর্ষসেরা হলেন গুরপ্রীত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিচারে ২০১৯-২০ সালে মরশুমের বর্ষসেরা ফুটবলার মনোনীত হয়েছেন গুরপ্রীত সিং সান্ধু। অন্যদিকে সেরা প্রতিশ্রুতিসম্পন্ন ফুটবলার মনোনীত হলেন অনিরুদ্ধ থাপা। সূত্রের খবর, আইএসএল ও আই লিগের দলগুলির কোচদের ভোটে এই সম্মান অর্জন করলেন গুরপ্রীত ও অনিরুদ্ধ।

সূত্রের আরও খবর, প্রথম গোলরক্ষক হিসেবে সুব্রত পাল ২০০৮-০৯ মরশুমে সেরা ফুটবলারের খেতাব জয়ী হন। ১১ বছর পর আবারও গোলরক্ষক বর্ষসেরার স্বীকৃতি পেল। আবার ফুটবল উন্নয়নের কাজের নিরিখে সেরা হল আইএফএ। এ বিষয়ে গুরপ্রীত সিং সান্ধুর বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই সম্মানের দিকে তাকিয়ে ছিলাম। গত বছর অর্জুন পুরস্কার পেয়েছি। তারপর ফেডারেশনের বর্ষসেরা হওয়া ছিল আমার লক্ষ্য। তাঁর আরও মন্তব্য, সুনীল ছেত্রী অনেকবার এই সম্মান পেয়েছে। এই ব্যাপারে ওই ছিল আমার অনুপ্রেরণা। ১১ বছর পর গোলরক্ষক হিসেবে বর্ষসেরা হতে পেরে খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *