প্যাসেঞ্জার ট্রেন চালুর ভাবনা পূর্ব রেলে

Passenger Train

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই পূর্ব রেলে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে। পূর্ব রেল সূত্রের খবর, জামালপুর থেকে সাহেবগঞ্জ এবং জামালপুর থেকে কিউলের মধ্যে দু-জোড়া ট্রেন চালানো হবে। জানা গিয়েছে, করোনা আবহে এই প্রথম অসংরক্ষিত কামরা নিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। পূর্ব রেল সূত্রের আরও খবর, সামাজিক দূরত্ব-বিধি মেনে কীভাবে ওই ট্রেন চলাচল করবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। অন্যদিকে বিহারে বিধানসভা নির্বাচন ঘোষিত হওয়ার পর এই পরিষেবা শুরু হচ্ছে বলে খবর। রেলের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণের জন্য পৃথক কোনও নির্দেশিকা জারি হয়নি বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *