Scientist Sekhar BasuOthers 

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রখ্যাত পরমানুবিজ্ঞানী শেখর বসু (৬৮) প্রয়াত হলেন । তিঁনি দেশের পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন । কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।
সূত্রের খবর, দেশের প্রথম পরমাণু শক্তিচালিত সাবমেরিন ‘আইএনএস অরিহন্ত’ এর স্থপতি হিসাবে তাঁর বিশেষ অবদান রয়েছে । সাবমেরিনের জটিল রিঅ্যাক্টরগুলি তাঁরই হাতে তৈরি হয় ।
পারিবারিক সূত্রের খবর, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে ছাত্র ছিলেন শেখর বসু । তিঁনি ২০১৪ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
বিজ্ঞানী সোমক রায়চৌধুরী শোকপ্রকাশ করে জানিয়েছেন, শেখরবাবু অরিহন্তের রূপকার ছিলেন । পাশাপাশি পরমাণু শক্তি মন্ত্রকে থাকাকালীন তিঁনি ‘সান’-এর প্রকল্পে ভারতের অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা এবং মহাকর্ষীয় তরঙ্গ অনুসন্ধান সংক্রান্ত প্রকল্প ‘ লাইগো ‘-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । বিজ্ঞানী মহলে শোকের ছায়া ।

Related posts

Leave a Comment