‘ক্যাগ’ স্বীকৃতি দিল পশ্চিমবঙ্গকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার ক্যাগের স্বীকৃতি পেল রাজ্য ।
সূত্রের খবর, রাজ্যের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছিল । এবার সেই সংশয় কাটিয়ে স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ । এই স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের নজরদারি সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)
সূত্রের আরও খবর, ট্রেজারি বিল্ডিং-এ প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দপ্তর থেকে নবান্নে অর্থসচিবকে একটি চিঠি দিয়ে এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের স্বচ্ছতার ভূয়সী প্রশংসা করা হয় । অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে বিভিন্ন প্রকল্পে খরচের হিসেব দিতে রাজ্য পুরোপুরি সফল হয়েছে । ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল রাজ্যের অর্থসচিবকে চিঠিতে জানিয়েছেন, রাজ্যের আর্থিক শৃঙ্খলার ওপর গভীর আস্থা প্রকাশ পেয়েছে ।
আবার এই প্রথম অর্থ দপ্তরের বিভিন্ন লেনদেন প্রায় ১০০ শতাংশ সফল বলে জানানো হয় ।

