DRDO BrahmosOthers 

‘ব্রহ্মস’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সফল হল ব্রহ্মস। শব্দের চেয়েও দ্রুতগামী পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। সূত্রের খবর, ব্রহ্মস-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। সফল উৎক্ষেপণের এই তথ্য জানানো হয়েছে ডিআরডিও-র পক্ষ থেকে। উল্লেখ্য, সম্প্রতি সীমান্তে চিন-ভারতের সংঘাতের আবহ তৈরি হয়েছে। ভারতের শক্তিবৃদ্ধিতে বিশেষ উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের আরও খবর, ওড়িশার বালেশ্বর উপকূলে এর পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের পর ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Related posts

Leave a Comment