ED Head OfficeOthers 

তথ্য চাওয়ার নতুন অধিকার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছ থেকে তথ্য চাইতে পারবে। সূত্রের খবর, এতদিন গুপ্তচর সংস্থা ‘র’, সিবিআই-এর আর্থিক অপরাধ দমন শাখা ও আর্থিক গোয়েন্দা দফতরের মতো ৯টি সংস্থার কাছে ইডি-র থেকে তথ্য চাওয়ার অধিকার ছিল। জানা গিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক আর্থিক নয়-ছয় প্রতিরোধ আইনের ক্ষমতা ব্যবহার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ইডি-র থেকে তথ্য জানার অধিকার দিয়েছে। নতুন এই অধিকার পেতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Related posts

Leave a Comment