কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির নতুন জিএম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির নতুন জেনারেল ম্যানেজার হলেন রাজেশকুমার পাণ্ডে। সূত্রের খবর, গত ১৯৮৯ সালে ব্যাচের অর্ডন্যান্স ফ্যাক্টরি সার্ভিসের এই অফিসার এর আগে সেখানে জয়েন্ট জেনারেল ম্যানেজার ও অতিরিক্ত জেনারেল ম্যানেজার পদে আসীন ছিলেন। জানা গিয়েছে, আশিসকুমার মাইতির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

