নির্ভরশীলতা কমাতে বিকল্প বাজারের সন্ধান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সংস্থা সেল সূত্রের খবর, বছরে ভারতকে প্রায় ৫.৬ কোটি টন কোক কয়লা আমদানি করতে হয়েছে। জানা গিয়েছে, এর মধ্যে ৪.৫ কোটি টন আমদানি করা হয় অস্ট্রেলিয়া থেকে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, হাতে গোনা কয়েকটি দেশের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য আরও কয়েকটি বিকল্প বাজারের সন্ধান শুরু করা হয়েছে। যাতে আমদানির ঝুঁকি কমানো সম্ভব হয়।

