দেশের প্রথম অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র ‘রুদ্রম’ পরীক্ষা সফল

Rudram

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশীয় প্রযুক্তিতে প্রথম অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র ‘রুদ্রম’-এর পরীক্ষা সফল হয়েছে। সূত্রের খবর, শক্রর রেডারকে নিমেষে ধ্বংস করতে পারার সক্ষমতা রয়েছে এটির। জানা গিয়েছে, ওড়িশার বালেশ্বরে সুখোই-৩০ এমকেআই আকাশ থেকে ভূমি মিসাইলের পরীক্ষা করা হয়। সূত্রের আরও খবর, ক্ষেপণাস্ত্রটি ডিআরডিও তৈরি করেছে। এই সাফল্যে ডিআরডিও-কে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এ বিষয়ে আরও জানা গিয়েছে, এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ৫০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম। শক্রর রেডারে ধরা পড়ার সম্ভাবনা কম। অন্যদিকে ‘রুদ্রম’ ২৫ কিলোমিটার উচ্চতা দিয়েও উড়ে যেতে সক্ষম। এর পাল্লা ২৫০ কিলোমিটার। বিশেষজ্ঞরা এ বিষয়ে জানিয়েছেন, ‘রুদ্রম’ হাতে পাওয়ায় ভারতীয় বায়ুসেনার শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে বলা হয়েছে, শক্র রেডার ধ্বংস করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দিতে পারে এই ক্ষেপণাস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *