bain rajbari raigungeOthers 

ঐতিহ্যবাহী পরিত্যক্ত বাহিন জমিদার বাড়ি এখন পুলিশ ক্যাম্প

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঝাড়বাতির রোশনাই আর নেই। এবার সেই ঐতিহ্যবাহী বাহিন জমিদার বাড়িতে বসেছে পুলিশ ক্যাম্প।
পরিত্যক্ত হয়ে পড়া সেই বাড়ি এখন পুলিশ ক্যাম্প। স্থানীয় সূত্রের খবর,রায়গঞ্জ থেকে ১৮ কিলোমিটার দূরে সেই জমিদারবাড়ি। সত্তর দশকে ওই জমিদার পরিবার এই বাড়ি ছেড়ে রায়গঞ্জ রবীন্দ্রপল্লীতে চলে এসেছিলেন। ভগ্নদশা এবং জঙ্গলে ভরে ওঠা প্রাসাদপম জমিদারবাড়ি পুলিশ ক্যাম্প তৈরি হওয়ায় স্থানীয়রা নিরাপত্তা পাবেন বলে মনে করছেন। এক্ষেত্রে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, এখানে পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি তৈরি হবে। স্থানীয় সূত্রে আরও জানা যায়,দীর্ঘদিন রক্ষণা-বেক্ষণ না হওয়ার কারণে চারিদিকে আগাছায় ভরে যায়। স্থানীয় বাসিন্দারা দরজা- জানলা ভেঙ্গে নিয়ে গিয়েছেন বলেও খবর। আবার ভগ্নদশায় থাকা এই বাড়ি সমাজবিরোধীদের আখড়া হয়ে ওঠে।ওইবাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে নাগর নদী।
বিহার রাজ্য পড়বে নদীপাড় হলেই।নানা অসামাজিক কাজকর্ম চলছিল এমনই অভিযোগ ছিল। রায়গঞ্জ থানা থেকে ১২ কিলোমিটার দূরত্ব হওয়ার কারণে রায়গঞ্জ পুলিশ সেখানে বিশেষ নজর দিতে পারে না,এমনই মত স্থানীয়দের।বাহিন জমিদাররা এই বাড়ি ছেড়ে আসার পর নজর দিতে না পারায় রক্ষণা-বেক্ষণের ভার ভারত সেবাশ্রম সংঘের হাতে অর্পন করে। তবে সেভাবে নজর না দেওয়ায় অবস্থা আরও খারাপ হয়ে দাঁড়ায়।এরপর জঙ্গল কেটে তৈরি হয়েছে পুলিশ ক্যাম্প।এবার পুলিশী নিরাপত্তায় ব্যবসা-বাণিজ্য করতে পারবেন সেখানকার মানুষ । এলাকায় কোনও সমস্যা হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।রায়গঞ্জ পুলিশ সূত্রের খবর,পুলিশ জেলাশাসক এবং পুলিশ সুপারের নির্দেশ মতো এখানে পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment