বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ২০২০-র দুর্গাপুজো সমম্বয় সভা

2020

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সকল পুজো কমিটির সাথে আয়োজন করা হল ২০২০-র দুর্গা পুজো সমম্বয় সভা। এই সভায় উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস, হিডকো চেয়ারম্যান দেবাশীষ সেন, বিধাননগর মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার শ্রী মুকেশ কুমার, সকল থানার আইসি ও পুজো কমিটির কর্তৃপক্ষ। এই সভার মাধ্যমে পুজো গাইড ম্যাপ এর উদ্বোধন করা হল।এছাড়া গতবছর পুজোর তিনটি ক্যাটাগরি অনুযায়ী পুরস্কার প্রদান করা হয়। হাই বাজেটের পুজোতে শ্রীভূমি প্রথম পুরস্কার পায়। আর সেই পুরস্কার তুলে দেওয়া হল সুজিত বোসের হাতে।

পুজোর সময় দমকল দফতরের ভূমিকা নিয়ে সুজিত বোস জানান, দমকলের যে ব্যবস্থা থাকে তার থেকে অতিরিক্ত ব্যবস্থা এবারও থাকবে। রাজ্যে ১৪৬ টি দমকল স্টেশন রয়েছে। এছাড়া পুজোর সময় অতিরিক্ত ফায়ার স্টেশনও করা হয় বিভিন্ন জায়গায়, এবারও সেগুলো থাকবে বলে জানা যায়। এছাড়া নতুন যে ইকুপমেন্ট নেওয়া হয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় ডেমো দিয়ে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। তিনি আরও জানান, পুরস্কার পেয়ে ভালো লেগেছে। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমার পুলিশি নিরাপত্তা বিষয়ে জানিয়েছেন, প্রতিবছর যা থাকে এবারও সেই আয়োজন থাকবে। বাইরে থেকেও ফোর্স আনা হবে। জমায়েত হলে সেগুলো কিভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়গুলো দেখা হচ্ছে। পুজো কমিটি ও পুলিশের মধ্যে আলোচনা চলছে। ক্লাবের তরফ থেকে যে ভলেনটিয়ারের ব্যবস্থা থাকবে তাঁদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আমাদের তথ্য ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *