বিএড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বেহালার সরশুনায় রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গড়া হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ভার্চুয়ালি ওই ক্যাম্পাসের শিলান্যাস করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে আরও জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএড ও বিএসসি-বিএড-এর ৪ বছরের ইন্টিগ্রেটেড কোর্সেরও আনুষ্ঠানিক সূচনা হবে। পাশাপাশি বালিগঞ্জ সার্কুলার রোডে প্রতিষ্ঠানের ডেভিড হেয়ার ক্যাম্পাসের নতুন ভবনের দ্বারোদ্ঘাটনও করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

