Kishore BhimaniHealth 

প্রয়াত হলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি প্রয়াত (৭৪)। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার ফলে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাতেওঁ তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন। পাশাপাশি তাঁকে সমীহ করতেন অনেকেই। সূত্রের খবর, তিনি ইংরেজি দৈনিক ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকায় বহু বছর চাকরি করেছেন। অন্যদিকে তাঁর ইংরেজির জ্ঞান সাংবাদিকতায় শীর্ষে পৌঁছে দিয়েছিল।
পাশাপাশি ধারাভাষ্যকার হিসাবেও প্রচুর সুনাম অর্জন করেন কিশোর ভিমানি। খুবই আকর্ষণীয় ছিল তাঁর গলার আওয়াজ। তিনি ম্যাচ নিয়ে এমন বিশ্লেষণ করতেন যা দর্শকের মনকে আকৃষ্ট করত। এ বিষয়ে প্রাক্তন স্পিনার বিষেণ সিং বেদি ট্যুইট করে বলেছেন, ‘একজন ক্রিকেটার যেভাবে খেলে, ভিমানি সেভাবেই লিখতেন। তাই পাঠকদের পাশাপাশি খেলোয়াড়রাও ওর প্রতিবেদন পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। কিশোর ভিমানির আত্মার শান্তির কামনা করছি।আর ওর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।’ তাঁর মৃত্যুর খবরে ক্রীড়া ও সাংবাদিক মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

Related posts

Leave a Comment