কোয়ারেন্টাইন সেন্টার গড়ার উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের

firhad hakim

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজারহাটের পর এবার কলকাতা শহরের বুকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, সেখানে প্রায় ১ হাজার লোকের থাকা-খাওয়ার বন্দোবস্ত থাকবে। এমন জায়গা খুঁজে বার করার জন্য কলকাতা পুরসভাকে জানানো হয়েছে। সরকারিভাবে জানা গিয়েছে, ওই সেন্টারে খোলার জন্য প্রাথমিকভাবে ৪টি স্থান চিহ্নিত করা হয়েছে। সেগুলি হল যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়াম, বেহালার জেমস লং সরণির আবাহন, কসবার ইচ্ছাপূরণ ও পর্ণশ্রীর আগমনী কমিউনিটি হল। এই নামের তালিকা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কাছে জমা পড়েছে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *