সাহারায় সবুজের অস্তিত্বে পরিবেশবিদদের গবেষণায় সাহায্য করবে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:সাহারায় সবুজের সমারোহ। বিশেষজ্ঞরা জানিয়েছেন,মরুভূমিতে সন্ধান পাওয়া গেল ১৮০ কোটি উদ্ভিদের। মরুভূমিতে সবুজের হিসাব রাখা খুবই কঠিন কাজ। এক্ষেত্রে বিশেষজ্ঞদের অভিমত, স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি থেকে দেখা গিয়েছে ১৮০ কোটি গাছ রয়েছে পশ্চিম আফ্রিকার এই মরুভূমিতে।
গবেষক দলের নেতৃত্বে থাকা মার্টিন ব্র্যান্ড এ বিষয়ে জানিয়েছেন, এক্ষেত্রে তাঁরা খুবই অবাক হয়েছেন। সাহারা মরুভূমিতে এত গাছ জন্মাতে পারে তা তাঁদের জানা ছিল না। বিশেষজ্ঞদের বক্তব্য,উদ্ভিদশূন্য রুক্ষ অংশও কম নেই মরুভূমিতে। তবে অবাক করা বিষয় হল- বালির নিচেও গাছ জন্মাচ্ছে। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক মার্টিন ব্র্যান্ড-এর এই বক্তব্যে নতুন ভাবনা শুরু হয়েছে। এই আবিষ্কার পরিবেশবিদদের গবেষণায় বিশেষ সাহায্য করবে,এমনটা মনে করা হচ্ছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, সারা বিশ্বে কতটা কার্বন জমছে, তার হিসেব আরও নিখুঁত হবে।
অন্যদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল এয়ারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তথা নাসা-র এক বিজ্ঞানী জেস মেয়ারের বক্তব্য, পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর পরিবর্তন আটকানোর ক্ষেত্রেও এই তথ্য খুবই সাহায্য করবে।পরবর্তী সময়ে আবার স্যাটেলাইট মাধ্যমে ছবি পেলে তখন বদলটা ধরতে পারা সহজ হবে, নাসার এক প্রেস বিবৃতিতে এটি জানানো হয়েছে। সূত্রের খবর,বিশাল মরুভূমিতে সবুজের খোঁজ করে হিসাব রাখা সহজ কাজ নয়। স্যাটেলাইটের মাধ্যমে গাছের সংখ্যা বাড়া-কমা মাপার জন্য বেগ পেতে হয়।এই কাজটি করার জন্য বেগ পেতে হয়েছে মার্টিন ব্র্যান্ড ও তাঁর গোটা দলকে। বহু সংখ্যক গাছ আলাদা আলাদা করে খুঁজে চিহ্নিত করেছেন ব্র্যান্ড।পাশাপাশি গাছেদের শ্রেণীবিভাগের উপরেও নজর দিয়েছেন ব্র্যান্ড। এক্ষেত্রে গবেষকদলকে আলাদা করে প্রশিক্ষণও দেওয়া হয়।সূত্রের আরও খবর, আবার অন্য একটি সমীক্ষায় ৫ লক্ষ বর্গ মাইল অঞ্চলের ১১ হাজার ছবি নিয়ে খুঁটিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও জানা যায়,সমীক্ষার ফলাফল বের হয়েছে নেচার পত্রিকায়। সাহারায় সবুজের এই অস্তিত্বের কথাও জানানো হয়েছে।ক্রমশ বদলে যাওয়া পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাই এই বদল বলে মনে করছেন গবেষকরা।

