বাংলায় হারিয়ে যেতে বসেছে পটের দুর্গা

Durga chalchitra

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বাংলায় বহু পুরোনো শিল্প হল পটচিত্রের দুর্গোৎসব। এখনও অনেক পরিবারে মৃন্ময়ী প্রতিমা নয়, পট দিয়ে তৈরি প্রতিমাই পুজো করা হয়। তবে অনেক জায়গাতেই পটের তৈরি প্রতিমা ও অঙ্কন চিত্র হারিয়ে যেতে বসেছে। সূত্রের খবর, বিষ্ণুপুরের মল্লরাজাদের দুর্গাপটে রয়েছে এখনও প্রাচীনত্বের আভাস। আবার অন্যদিকে চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে চালচিত্র পটের।

জানা গিয়েছে, স্বামী বিবেকানন্দ ‘বেঙ্গল স্কুল অফ আর্ট ‘ প্রতিষ্টার অনেক আগেই এই চালচিত্রের প্রশংসা করেছিলেন। এই শিল্প হল দেশীয় শিল্প, যেখানে মাটির গন্ধ রয়েছে। আরও জানা যায়, বাংলাদেশ থেকে অনেক আগেই এই চালচিত্র সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তবে এখনও অনেক জায়গায় বাড়ির বনেদি পুজোগুলিতে কাগজের রেডিমেড পট চিত্র আঁকা হচ্ছে।এখনও কলকাতা শহরের বেশ কিছু বাড়িতে বিধি-নিয়ম মেনে পটের দেবী পুজো করা হয়। প্লাস্টিকের তৈরি প্রতিমায় যেমন প্রাণ প্রতিষ্টা হয় না, অপরদিকে কাগজে আঁকা ছাপার পটেও পুজো সম্পূর্ণ হয় না বলে মনে করা হয়। এতে পুজোর অঙ্গহানি হয় বলেও অনেকে মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *