বিধি-নিষেধ মেনেই ইকোপার্ক খুলছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিউটাউনের ইকোপার্ক আজ থেকে খুলছে বলে জানা গিয়েছে। উদ্যান কর্তৃপক্ষ সূত্রের খবর, ইকোপার্ক খোলার আগে সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনকী জীবাণুমুক্ত করা হয়েছে গোটা পার্ক এলাকা। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, প্রতিটি প্রবেশ পথে জীবাণুমুক্ত করা ও তাপমাত্রা পরীক্ষা করার বন্দোবস্ত থাকবে। মাস্ক ছাড়া পার্কে প্রবেশ করতে দেওয়া হবে না। আবার ৭২টি সিসি ক্যামেরায় দিয়ে নজরদারি থাকবে। দূরত্ব বজায় রাখার জন্য পার্ক এলাকায় গোল দাগ দিয়ে জায়গা চিহ্নিত করা হয়েছে। উদ্যান কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে টয় ট্রেন চালানো হলেও সব রাইড এখনই চালু হচ্ছে না। পাশাপাশি রাইডে বসা যাত্রীদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখাও হবে। সব প্রস্তুতি খতিয়ে দেখেছেন নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবাশিস সেন-সহ অন্যান্য আধিকারিকরা।

