রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গাপ্রতিমা এবছর ভিন্ন রূপে

durga-idol-corona-asur-viral

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে এবার শারদ-উৎসব ভিন্ন পরিস্থিতিতে হচ্ছে। পুজোমণ্ডপ গুলিতে তার ছবিও ধরা পড়ছে থিম আকারে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোকে কেন্দ্র করে থিমের রমরমাও কম নেই। কোথাও কোথাও চিকিৎসক রূপী মা দুর্গাকে দেখা যাচ্ছে। কোথাও আবার অসুর রূপে করোনা ভাইরাস। এই রূপ বদল নিয়ে ইন্টারনেট দুনিয়া মাতোয়ারা। করোনা পরিস্থিতিতে এবার দুর্গাপুজোও যেন আলাদা হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে ঠাকুর দেখার ক্ষেত্রেও বলবৎ হয়েছে বিধিনিষেধ। করোনা আবহাওয়াতেই বিভিন্ন ধরনের অভিনব থিম নজরে পড়বে আপনার। হাত গুটিয়ে বসে নেই কলকাতার পাশাপাশি জেলার পুজোগুলিও কমিটি। স্থানীয় সূত্রের খবর, এবার মা দুর্গাপ্রতিমাকে চিকিৎসক রূপে তুলে ধরেছে উত্তর বঙ্গের শিলিগুড়ির একটি পুজো। পাশাপাশি অসুর রূপে তুলে ধরা হয়েছে করোনা ভাইরাসকে। এই থিমের আয়োজন এক যুবক ফেসবুকে শেয়ার করেছেন। তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

কেবলমাত্র চিকিৎসক রূপে মা দুর্গা নয়, গণেশকে পুলিশ ও লক্ষ্মীকে স্বাস্থ্যকর্মী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে এই ভাবনাকে অনেকে স্বাগত জানালেও দেবীপ্রতিমার এই রূপবদল নিয়ে আপত্তি জানিয়েছেন এক-অংশের মানুষ। করোনা মহামারী এবং তার সামাজিক প্রভাবকে কেন্দ্র করে বহু পুজোর ভাবনা তৈরি হয়েছে এ-বছর। যেমন- কলকাতার বড়িশা ক্লাবে পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তান কোলে নিয়ে মা হিসেবে দুর্গামূর্তির ভাবনা সবার নজর কেড়েছে। অন্যান্য একাধিক পুজো কমিটি গুলিও করোনা আবহে ভাবনা বদলাচ্ছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *