Odisha FDCLEnviornment Others 

১৪৬ অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো নিচ্ছে ওএফডিসিএল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট/ অডিটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (জুনিয়র স্টেনোগ্রাফার পদে ১৪৬ জনকে নিচ্ছে ওড়িশা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন। নিয়োগ হবে ৬ বছরের চুক্তিতে। চুক্তির মেয়াদ শুরু হবে চুক্তিতে নিয়োগের দিন থেকে। সন্তোষজনকভাবে চুক্তির ৬ বছর সম্পূর্ণ করলে নিয়োগ হবে রেগুলারে। তখন স্কেল অনুযায়ী মাইনে এবং অন্যান্য ভাতা পাবেন।

জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট (অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট)/ অডিটর: শূন্যপদ ৫৮টি (অসং ২৫, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ১৫, এসইবিসি ১০)। কমার্সের +3 পরীক্ষা বা সমতুল পাশ হতে হবে। সঙ্গে পাশ করার পর কোনও কোম্পানি/ সিএ ফার্ম/ অন্য প্রতিষ্ঠানে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। এছাড়া স্বাধীনভাবে কাজ করার জন্য কম্পিউটারের জ্ঞান থাকা চাই। ১-১০-২০২০তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। মাইনে থোক ১৬,৮৮০ টাকা। :/।

লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৭২টি (অসং ১৮, তঃজাঃ ১৮, তঃউঃজাঃ ২৫, এসইবিসি ১১)। +3 পরীক্ষা বা সমতুল পাশ হতে হবে। সঙ্গে পাশ করার পর কোনও কোম্পানি/ সিএ ফার্ম/ অন্য প্রতিষ্ঠানে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। এছাড়া কম্পিউটারে কাজের জ্ঞান ও মিনিটে ৪০টি শব্দ টাইপের দক্ষতা-সহ স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা থাকা চাই। ১-১০-২০২০তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। মাইনে থোক ৮,৮৮০ টাকা।

এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (জুনিয়র স্টেনোগ্রাফার): শূন্যপদ ১৬টি (অসং ৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৫, এসইবিসি ৩)। +3 পরীক্ষা বা সমতুল পাশ হতে হবে। সঙ্গে পাশ করার পর কোনও কোম্পানি/ সিএ ফার্ম/ অন্য প্রতিষ্ঠানে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। এছাড়া স্টেনোগ্রাফির সার্টিফিকেট থাকতে হবে। মিনিটে ৮০টি শব্দের গতিতে ৩ মিনিট ছাপানো কাগজ থেকে ডিকটেশন নিতে হবে। ২০ মিনিটে তা ট্রান্সস্ক্রাইব করতে হবে। সর্বাধিক ১০ শতাংশ ভুলে ছাড় পাবেন। এছাড়া কম্পিউটারে কাজের জ্ঞান-সহ স্বাধীনভাবে কাজ করার দক্ষতা থাকা চাই। ১-১০-২০২০তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। মাইনে থোক ৯,৫০০ টাকা।

সব পদেই তফশিলি, এসইবিসি, মহিলা, শারীরিক প্রকতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী এবং খোলোয়াড়দের জন্য সংরক্ষণ থাকবে ওড়িশা সরকারের নিয়ম অনুযায়ী। তফশিলি, এসইবিসি ও মহিলারা ৫, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। সব প্রার্থীকেই শাররিক, মানসিকভাবে সুস্থ ও সবল হতে হবে। প্রার্থীদের ডাক্তারি পরীক্ষায় সফল হতে হবে।

কাজে যোগদানের দিন থেকে প্রথমে ২ বছরের প্রবেশন। কাজ করতে হবে ওড়িশায় ও এফ ডি সি -র যে কোনও অফিসে।

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা ও প্র্যাক্টিক্যাল টেস্টের মাধ্যমে। পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে জেনারেট হবে, লিখিত পরীক্ষা ও প্র্যাক্টিক্যাল পরীক্ষার দিনক্ষণ এসব পরে ওয়েবসাইটে জানানো হবে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে ২০০) টাকা। ফি দিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন পেজের মধ্যে দেওয়া পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, ১২ নভেম্বরের মধ্যে।

এনরোলমেন্ট এবং অনলাইনে দরখাস্ত জমা করতে হবে www.odishafdc.com ওয়েবসাইটের মাধ্যমে, ১২ নভেম্বর, বিকেল ৫টার মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। নং 16710/Estt (Misc)/53/2020. তারিখ 20.10.2020.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন এনরোলমেন্ট বা লগইন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment