Weather ReportOthers 

রাতের তাপমাত্রা নামার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পারদ পতনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হলেও এখন তেমন-কিছু প্রভাব নেই। আকাশে মেঘ কেটে যেতেই রাজ্যে পারদ পতনের আভাস দিচ্ছে হাওয়া অফিস। ওই দপ্তর সূত্রের খবর, ৩ নভেম্বরের রাত থেকেই তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহে কোথাও কোথাও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এক্ষেত্রে আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, উত্তর-পশ্চিম ভারত থেকে শুকনো, ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশ করছে। এর প্রভাবে রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment