১১নভেম্বর থেকে লোকাল ট্রেন চালু হওয়ার কথা

local trains

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লোকাল ট্রেন চলবে আগামী বুধবার (১১নভেম্বর) থেকে। ট্রেনগুলি সমস্ত বড় স্টেশনগুলিতে থামবে। নবান্নে রাজ্য-রেল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হাওড়া ও শিয়ালদায় কত লোকাল ট্রেন চলবে তাও আজকের সভায় চূড়ান্ত করা হয়েছে। সূত্রের খবর, হাওড়া থেকে ৫০ জোড়া লোকাল ট্রেন চলাচল করার কথা। এ ছাড়াও হাওড়া বিভাগের বালি থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে আরও একটি ট্রেন চলাচল করবে। অন্যদিকে, হাওড়া বিভাগে মোট ১১১ টি লোকাল ট্রেন চলাচল করার কথা এবং শিয়ালদহ থেকে ১১৪ জোড়া লোকাল ট্রেন চলাচল করবে।

রেল ও রাজ্যের মধ্যে বৈঠকে হাওড়া ও শিয়ালদহ থেকে প্রতিদিন মোট ৩২৮ টি লোকাল চলার কথা হয়েছে। এছাড়াও, দক্ষিণ-পূর্ব রেলপথে ৩৩ টি ট্রেন চলার কথা। এর মধ্যে আদ্রা রেলওয়ে বিভাগ, চক্রধরপুর রেলওয়ে বিভাগ, খড়গপুর রেলওয়ে বিভাগ এবং রাঁচি রেলওয়ে বিভাগ রয়েছে। পরের সোমবার আবার রাজ্য-রেল বৈঠক হওয়ার কথা। ঘটনাচক্রে, গত কয়েকদিন ধরে সাধারণ অফিসযাত্রীদের মধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। প্রশাসনও এই পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠেছে। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন যে, এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, লোকাল চালু হওয়ার পরেও কোভিড বিধি অনুসরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *