স্টক এক্সচেঞ্জগুলিকে নির্দেশ সেবি-র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্টক এক্সচেঞ্জগুলিকে নির্দেশ দিল সেবি। লগ্নিকারীদের অভিযোগ পাওয়ার ১৫ দিনের মধ্যে তার সমাধান করার জন্য স্টক এক্সচেঞ্জগুলিকে এই নির্দেশ পাঠিয়েছে সেবি। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, তথ্য না-থাকা অথবা সমস্যা জটিল দেখিয়ে অভিযোগ ফেরানো যাবে না বলে জানিয়েছে তারা। তবে এ সংক্রান্ত কমিটির কাজের জন্য অভিযোগকারীর থেকে টাকা নিতে পারবে না এক্সচেঞ্জগুলি।

