আগামীকাল ভোর থেকে ফের ছুটবে রাজ্যে লোকাল ট্রেন

local train and service

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামিকাল ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। এর জেরে কড়া নজরদারি চলছে সব স্টেশনে।
সূত্রের খবর,এসওপি সিস্টেমকে মাথায় রেখে রাজ্যের কাছে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে রেল। রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে লোকাল ট্রেন চালাতে চায় রেল। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই চালু হয়ে যাবে লোকাল ট্রেন। রাজ্যের সঙ্গে পর পর রেলের বৈঠক হওয়ার পর চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে হাওড়া শিয়ালদহ সহ বিভিন্ন স্টেশনগুলোতে। রেলের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে খুঁটিনাটি নানা বিষয়ে। সূত্রের আরও খবর,রেলের পক্ষ থেকে মোট ১০টি বিষয়ে নির্দিষ্ট তালিকা করে পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে। রেল চাইছে সুষ্ঠভাবে রাজ্যে লোকাল ট্রেন চালাতে । আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক সুরক্ষা বিধি পরিচালনা করুক রাজ্যের রেল পুলিশের সুপাররা।
রাজ্য পুলিশের সহায়তায় সুরক্ষা বিষয় সংক্রান্ত দেখাশোনা করুক আর পি এফ। প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করুক রাজ্য সরকার,এমনটা চাইছে রেল। অবৈধ হকারদের ও ভেন্ডরদের স্টেশনে ঢুকতে দেওয়া যাবে না বলেও জানা গিয়েছে।প্রত্যেকটি স্টেশনের বাইরে পর্যাপ্ত পরিমাণে পরিবহনের ব্যবস্থা রাখুক রাজ্য সরকার,এমনটাও চাওয়া হচ্ছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, সকাল ৮টা থেকে সকাল ১১টা এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ৮৪ শতাংশ লোকাল ট্রেন চালাবে রেল। বুধবার ভোর থেকে ফের ছুটবে রাজ্যে লোকাল ট্রেন। যাবতীয় সব বন্দোবস্ত সেরে ফেলতে প্রত্যয়ী রেল-রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *