হাই মাদ্রাসায় রাজ্যে প্রথম শারিফা

sarifa and high madrasa

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন মালদহের শারিফা খাতুন। দ্বিতীয় হলেন মালদহ জেলারই ইমরানা আফরোজা। ৮০০ নম্বরের মধ্যে ৭৮৬ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন শারিফা। রাজ্যে দ্বিতীয় ইমরানা। তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৫। মালদহের রতুয়ার ভাদো বটতলা আদর্শ হাই মাদ্রাসার পড়ুয়া ওই ছাত্রীরা।

ওই স্কুলের আরও দুই ছাত্রী আনজুমানআরা খাতুন ও মাহিদা খাতুন ৭৬৩ নম্বর পেয়ে যুগ্মভাবে দশম স্থান করেছেন। শারিফা খাতুন রতুয়ার ভাদো বটতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে এবার পরীক্ষা দিয়েছিলেন। তাঁর সাফল্যে খুশি পরিবার ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা। রাজ্যের মধ্যে প্রথম হওয়ার পর চিকিৎসক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শারিফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *