বিশ্ব তামাকবিরোধী দিবস এবং সংকল্প

smoking

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রতি বছর সমগ্র বিশ্বে ৩১ মে দিনটিকে বিশ্ব তামাকবিরোধী দিবস হিসেবে পালিত হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে, প্রতি বছর তামাক সেবনের কারণে ৮ মিলিয়নেরও বেশি মানুষ মারা যান। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, ৭ মিলিয়নেরও বেশি মৃত্যু তামাকের সরাসরি ব্যবহারের কারণে ঘটে থাকে।

অন্যদিকে পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে, প্রায় ১.২ মিলিয়ন মৃত্যু ঘটে তামাকের ধোঁয়ার সংস্পর্শে। পাশাপাশি ভারতে তামাকজাত দ্রব্য সেবনের ফলে প্রতি বছর প্রায় ১৩.৫ লক্ষ মানুষের মৃত্যু ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়েছে, প্রতি বছর প্রায় ৪১,০০০ যুবক ও প্রায় ৪০০ শিশু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাকের ধোঁয়ার কারণে মৃত্যু হয়। ফলে সতর্ক ও সাবধানী হতেই হবে।

এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তাও বেশ জোরালো। মনোবিজ্ঞানী মহলের নির্দেশ, তামাক বা সিগারেট ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করলে তা কাগজে লিখে রাখুন। আর আপনি কেন এই অভ্যাস ছেড়ে দিতে আগ্রহী তা সবসময় মনে রাখতে হবে। কঠিন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে মুক্তি মিলবে। তবে সবটাই নিজের ওপর নির্ভরশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *