৮০ অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে দিল্লির ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ

ICMR

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্টের শূন্যপদে ৮০ জনকে নিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আই সি এম আর)। নিয়োগ হবে গ্রুপ-বি লেভেল-৬ রেগুলার পদে। দিল্লির আইসিএমআর এবং চণ্ডীগড়ের পিজিমার যৌথভাবে সরাসরি নিয়োগ পরীক্ষা বা টেস্ট নেবে।

অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ৮০টি (অসং ৩৩, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২১, আর্থিকভাবে দুর্বল ৮ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ৪)।

যে কোনও ডিসিপ্লিনের ৩ বছরের ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে এবং কম্পিউটারে এম এস বা পাওয়ারপয়েন্টে কাজের জ্ঞান থাকতে হবে।
৩-১২-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০, তপশিলি প্রতিবন্ধীরা ১৫, ওবিসি প্রতিবন্ধীরা ১৩ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা (এবং প্রযোজ্য হলে) স্কিল টেস্টের মাধ্যমে। ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে ৮০টি অব্জেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ৮০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। পরীক্ষা হবে কেবলমাত্র ইংরেজিতে। পরে হবে প্রামাণপত্র যাচাই।

পিজিমার বা আইসিএমআর -এর ওয়েবসাইট থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২১ ডিসেম্বর থেকে। ৮০ নম্বরের কম্পিউটার বেস টেস্ট হবে ২০২১ সালের ৩ জানুয়ারি।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১৫০০ (তফসিলি/ মহিলা/ আর্থিকভাবে দুর্বল প্রার্থী হলে ১২০০) টাকা। শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
দরখাস্তের ফি দেবেন অ্যাপ্লিকেশন পোর্টালের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং -এর সাহায্যে।

অ্যাপ্লিকেশন স্টেটাস, প্রসেসিংয়ের জন্য প্রাথমিক নির্বাচন, পরীক্ষার কল লেটার ইত্যাদি সব বিষয় জানতে পারবেন আইসিএমআর এর ওয়েবসাইটে। যাবতীয় সংযোজন/ সংশোধন/ নতুন তথ্য পাবেন মার পিজিমার এবং আইসিএমআর -এর ওয়েবসাইটে। প্রমানপত্র যাচাইয়ের দিনক্ষণ, সিলেক্টেড প্রার্থীদের ফাইনাল রেজাল্ট ইত্যাদি জানতে পারবেন নীচে বলা দুটি ওয়েবসাইট থেকে।

দরখাস্ত রেজিস্ট্রেশন করবেন www.pgimer.edu.in এবং www.icmr.nic.in ওয়েবসাইটের মাধ্যমে ৩ ডিসেম্বর এর মধ্যে। এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি থাকা চাই। আরো বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইট গুলিতে। বিজ্ঞপ্তি নং ICMR/Assistants/2020

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *